ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

প্রবাসী জীবন ডেস্ক
প্রকাশিত: ২১:১৬, ৫ ফেব্রুয়ারি ২০২২
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত
ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার দেশটির ফ্রি স্টেট প্রদেশের কিম্বার্লি শহর ও নর্দার্নকেপ প্রদেশের আপিংটন রোডে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ ইউনিয়নের পিরেরচক গ্রামের উনু মিয়ার ছেলে জুয়েল আহমদ ও আকবর উদ্দিন।

জানা যায়, বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রদেশের কিম্বার্লি শহরে দোকানের জন্য মালামাল ক্রয় করতে গিয়ে হার্টজোবিল এলাকায় সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন জুয়েল আহমেদ। তাৎক্ষণিক তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর আনুমানিক ৪টার সময় তিনি মারা যান। নিহত জুয়েল আহমদের জানাজা হার্টজোবিল এলাকায় অনুষ্ঠিত হবে এবং তার মরদেহ দেশে পাঠানো হবে বলে ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।

Advertisement

এদিকে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার নর্দার্নকেপ প্রদেশের আপিংটন রোডে এক সড়ক দুর্ঘটনায় আকবর উদ্দিন নামে আরো এক বাংলাদেশি নিহত হন। নিহত আকবর উদ্দিন সিলেটের বাসিন্দা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!