ওমান প্রবাসী কামরুল ইসলাম জানান, তিন বছর আগে ওমানের বিকিয়াচোয়ার শহরে একটি বাড়িতে কাজ নেন। সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাতে তার বাড়ির মালিকসহ একটি শপিং মলে কেনাকাটা করেন মমিনুল। কেনাকাটা শেষে শপিং মল থেকে নেমে রাস্তায় দাঁড়ালে পেছন থেকে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত একটি স্থানীয় হাসপাতালে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মমিনুলকে মৃত ঘোষণা করেন।
.png)