নিহত মো. আহাদ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত ছিদ্দিক হোসেন একই এলাকার আবু তাহেরের ছেলে। তারা সর্ম্পকে মামাতো-ফুফাতো ভাই।
নিহত আহাদের বাবা আবদুর রশিদ জানান, আহাদ ও ছিদ্দিক সকালে রঙ কেনার জন্য ওমানের আল আকরি থেকে ইবরি শহরে যাচ্ছিলেন। রাস্তা পারাপারের সময় ট্রাফিক সিগন্যালে তাদের ট্যাক্সিকে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়।
.png)
চর ফলকন ইউনিয়নের মেম্বার ইব্রাহীম খলিল জানান, ওমানে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে আহাদের লাশ দ্রুত দেশে আনার জন্য পরিবার থেকে জানানো হয়েছে।