ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

কানাডায় প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:২৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩
কানাডায় প্রাইভেট কারের ধাক্কায় বাংলাদেশি শিক্ষার্থী নিহত
সংগৃহীত ছবি

কানাডায় প্রাইভেট কারের ধাক্কায় ফাইরোজ শাফিন মুনমনু (২১ ) নামের এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন।

নিহত ফাইরোজ শাফিন মুনমুন ক্যালগ্যারি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে ২৪ নম্বর এভিনিউতে একটি প্রাইভেট কারের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে ক্যালগ্যারি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
 
এরইমধ্যে মুনমুনের মরদেহ বাংলাদেশে পাঠানোর উদ্যোগ নিয়েছেন ক্যালগ্যারির প্রবাসী বাংলাদেশিরা।
  
এ বিষয়ে কানাডাস্থ বাংলাদেশ হাইকমিশন ও কনস্যুলেট অফিসের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয়েছে।
 
কানাডায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনরার খলিলুর রহমান বলেন, যত দ্রুত সম্ভব আমরা নিহতের মরদেহ দেশে ফেরত পাঠানো ব্যবস্থা করব।
  
এদিকে, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর ক্যালগ্যারির বায়তুল মোকাররম মসজিদে নিহত শাফিন মুনমুনের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এ ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ এসোসিয়েশন অব ক্যালগ্যারি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
ট্যাগ: কানাডা
লিংক সফলভাবে কপি হয়েছে!