শনিবার সকালে শ্রীনগরের ডাল লেকে একটি হাউসবোটে আগুন লাগে। দ্রুতই আগুন অন্য হাউসবোটে ছড়িয়ে পড়ে। আগুনে বেশ কয়েকটি হাউসবোট পুড়েও গেছে।
পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর পুড়ে যাওয়া হাউসবোটগুলো থেকে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিন বাংলাদেশি পর্যটকও রয়েছেন। তারা সাফিনা নামে একটি হাউসবোটে অবস্থান করছিলেন। অগ্নিকাণ্ডে সেটাও পুড়ে গেছে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে।
.png)
VIDEO | At least five house boats destroyed in fire at Srinagar's Dal Lake. More details are awaited.
— Press Trust of India (@PTI_News) November 11, 2023
(Source: Third Party) pic.twitter.com/jv9hX8KCgE
আরো জানা গেছে, সকালে ডাল লেকের ৯ নম্বর ঘাটে একটি হাউসবোটে আগুন লাগে। এরপর অন্যান্য হাউসবোটেও দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। অগ্নিকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডে ৫টি হাউসবোট পুড়ে গেছে। এছাড়া বেশ কয়েকটি বোট ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশসহ সারা বিশ্বের পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য কাশ্মীরের ডাল লেক। কাশ্মীর ভ্রমণে বহু পর্যটকই এই ডাল লেকে হাউসবোটে অবস্থান করেন। আগুন লাগার ঘটনায় পর্যটকদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে।
এর আগে, চলতি বছরের জুলাই মাসেও এ ডাল লেকে হাউসবোটে আগুন লেগেছিল।