বৃহস্পতিবার দুপুরে দেশটির মাচাং জেলার কাম্পুং মাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান তারা। ঐ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাচাং হাসপাতালে পাঠানো হয়।
.png)
মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, নিহত ৩ বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।