এ নিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় বাংলাদেশিদের মধ্যে বইছে আনন্দের বন্যা। তারা বলছেন, নিজ দেশের দুজনকে পাওয়া যাবে দুটি ভিন্ন এলাকার প্রতিনিধি হিসেবে।
এদিকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়ায় জনপ্রিয়তা ও আস্থা বিবেচনায় ডেপুটি মেয়র পদে জায়গা করে নেয়ার সুযোগ আছে আহমেদ জিলানীর। তিনি জানান, এটা নির্ভর করে নির্বাচিত কাউন্সিলরদের ভোটের ওপর। তাদের কাছে আমার সক্ষমতা তুলে ধরবো, তাদের জন্য নিবেদিত হয়ে কাজ করার প্রস্তাব রাখব। তাদের মন মতো হলে ডেপুটি মেয়র হতেও পারি।
.png)
নির্বাচিত সাইফুল ইসলাম রাসেল জানান, বাংলাদেশি অনেকে আমাকে ভোট দিয়েছেন, অনেকে পরামর্শ দিয়েছেন– সবার প্রতি কৃতজ্ঞতা। সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই।
পার্থে আরো দুজন বাংলাদেশি মাজহারুল ইসলাম (সুজন) গজনেল সিটি ও শুভজিৎ সরকার ওয়েলিটন সিটি থেকে নির্বাচনে লড়েছেন।
অস্ট্রেলিয়ায় সিডনিতে বেশ কয়েক বছর ধরে কাউন্সিলর নির্বাচনে বাংলাদেশিদের সরগরম পদচারণা দেখা যায়। এবার যুক্ত হলো দেশটির পার্থ শহর।