[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩
টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠালো নিউজিল্যান্ড
ছবি- সংগৃহীত
আইসিসি ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নামবে নিউজিল্যান্ড। ম্যাচটিতে জয় তুলে নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করতে চায় কিউইরা। অন্যদিকে, সেমির পথে আরেক ধাপ এগিয়ে যাওয়ার লক্ষ্যে কিউইদের বিপক্ষে জিততে মরিয়া অজিরাও। স্বাভাবিকভাবেই ম্যাচটি দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
শনিবার ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড। যেখানে টস জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
এ ম্যাচে একটি করে পরিবর্তন এসেছে দু’দলের একাদশেই। কিউই শিবিরে মার্ক চাপম্যানের পরিবর্তে একাদশে ফিরেছেন জেমস নিশাম। আর মার্কাস স্টয়নিসের ইনজুরিতে দলে সুযোগ পেয়েছেন ট্রাভিস হেড।
.png)
অস্ট্রেলিয়া একাদশ: ট্রাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেনে, জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্ট্রার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যাডাম জাম্পা ও জশ হ্যাজেলউড।
নিউজিল্যান্ড একাদশ: ডেভন কনওয়ে, উইল ইয়ং, রাচিন রবীন্দ্র, ড্যারিল মিচেল, টম লাথাম (অধিনায়ক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।
ডেইলি-বাংলাদেশ/এআইএ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!