ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

নেদারল্যান্ডসকে ৪০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৫, ২৫ অক্টোবর ২০২৩
নেদারল্যান্ডসকে ৪০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

আইসিসি ওয়ানডে বিশ্বকাপের ২৪তম ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ৪০০ রান। 

বুধরার দপুরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। এ সময় অস্ট্রেলিয়ার হয়ে ইনিংস উদ্বোধন নামেন ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ। মাঠে নেমে অজি এই দুই ওপেনার সাবধানী ব্যাটিং শুরু করেন। 

দলীয় ৩.৫ ওভারে ভুল করে বসেন মার্শ। লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ তুলে সাজঘরে ফিরেন মিচেল মার্শ। এ সময় তিনি করেন ১৫ বলে ৯ রান। এরপর মাঠে নামেন স্টিভেন স্মিথ। তিনি সঙ্গ দেন ডেভিড ওয়ার্নারের। দুইজনের মিলে সাবধানী ব্যাটিংয়ে অর্ধশত রানের জুটিতে দলীয় শতক পার করে অস্ট্রেলিয়া। এরপর দেখে-শুনে খেলে ক্যারিয়ারের ৩২তম অর্ধশতক পূর্ণ করেন ডেভিড ওয়ার্নার। 

Advertisement

দলীয় ১৭.২ ওভারে বিক্রম সিংয়ের বলে চার মেরে ফিফটি পূর্ণ করেন ওয়ার্নার। এই অর্ধশতকের হওয়ার পথে তিনি খরচ করেন ৪০ বল।ওয়ার্নারে ফিফটির কিছুক্ষণ পরে ক্যারিয়ারে ৩১তম অর্ধশতক পূর্ণ করেন স্টিভেন স্মিথও। ফিফটির করার কিছুক্ষণ পরেই ভুল করেন তিনি।

দলীয় ২৩.৩ ওভারের আরিয়ান দত্তের বলে ফন ডার মারউইয়ে হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরেন স্মিথ। এসময় তিনি করেন ৬৮ বলে ৭১ রান।  স্মিথ আউট হওয়ার পর মাঠে নামা মার্নাস লাবুশেনও দেখে শুনে খেলতে থাকেন। তাকে ভালো সঙ্গ দেন ওপেনিং নামা ওয়ার্নার।দলীয় ৩৪.৪ ওভারের বাস ডি লিডের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন তিনি। ফিফটির পথে লাবুশেন খরচ করেন ৪১ বল।

ফিফটির পর স্মিথের মতো পিচে থিতু হতে পারেননি লাবুশেন। দলীয় ৩৬.১ ওভারের ঘটে বিপত্তি। বাস ডি লিডের বলে আরিয়ান দত্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন তিনি। তাতে ভেঙে যায় ৭৬ বলে ৮৪ রানের জুটি। যাওয়ার আগে লাবুশেন খেলেন  ৪৭ বলে ৬২ রানের ইনিংস। লাবুশেন আউট হওয়ার পর মাঠা নামা জশ ইংলিসও বেশিক্ষণ পিচে থিতু হতে পারেননি। ১৪ বলে ১২ রান করে বাস ডি লিড বলে ক্যাচ হয়ে প্যাভিলিয়নে ফিরেন জশ। 

এরপর মাঠে নামা ক্যামেরন গ্রিনও দুই অংকের সংখ্যা পার করতে পারেননি। নিয়মিত উইকেট হারাতে দেখে অন্যপ্রান্তে দাঁড়িয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েল একাই দলকে বড় লক্ষ্যে দিকে টেনে নেয়ার দায়িত্ব নেন। দেখে-শুনে ডাচ বোলারদের মোকাবেলা করতে থাকে। প্রথম দিকে কয়েকটি বল মোকাবেলা করে ডাচ বোলার উপর চড়াও হন। ঝড়ো ইনিংস খেলতে থাকেন। এরই মধ্যে বিধ্বংসী ইনিংস খেলে ৪০ বলে ম্যাজিক ফিগার শতক স্পর্শ করেন ম্যাক্সওয়েল। যা বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। শতক পূণ করার পর পরই ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নের পথে ফিরেন তিনি। যাওয়ার আগে তিনি ৪৪ বলে ১০৬ রানে ইনিংস খেলেন।

ম্যাক্সওয়েল আউট হওয়ার শেষ দিকে দলের হাল ধরেন প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক,অ্যাডাম জাম্পা। তাদের ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারের খেলা শেষে ৮ উইকেট হারিয়ে ৩৯৯ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফলে নেদারল্যান্ডসের লক্ষ্য দাঁড়ায় ৪০০ রান। 

নেদারল্যান্ডসের হয়ে চার উইকেট নেন লোগান ফন বিক। জোড়া উইকেট নেন বাস ডি লিড এবং একটি উইকেট নেন আরিয়ান দত্ত। 

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!