ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঁদপুরে মাটিচাপায় প্রাণ গেল শ্রমিকের

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩৪, ২৬ অক্টোবর ২০২৩
চাঁদপুরে মাটিচাপায় প্রাণ গেল শ্রমিকের
ফাইল ফটো

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে অবস্থিত একটি ইটভাটায় স্বপন (৪২) নামে এক শ্রমিক মাটিচাপায় মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে ঐ ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত স্বপন নোয়াখালী জেলার মাইজদী গ্রামের দুলালের ছেলে।

স্থানীয় কালাম পাঠান জানান, চুক্তিভিত্তিক হিসেবে ঐ ইটভাটায় স্বপন ইট তৈরির কাজ করতেন। কাজ করার সময় মাটির স্তুপ ধসে পড়ে মাটির নিচে চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্বার করে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

চাঁদপুর সদর মডেল থানার ওসি শেখ মুহসীন আলম জানান, হাসপাতাল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!