[ দেশজুড়ে ]
ত্রিশালে কাভার্ডভ্যানের ধাক্কায় বাইকচালক নিহত
নিহত সিয়ামের মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রায়মনি নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় সিয়াম মোল্লাহ (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা সাদিকুর রহমান।
নিহত সিয়াম মোল্লা ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গল শিমুল এলাকার মোফাজ্জল মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে সিয়াম মোটরসাইকেলযোগে ফুলবাড়িয়া থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের ত্রিশাল রায়মনি নামক স্থানে একটি কাভার্ডভ্যান ইউটার্ন নেয়ার সময় মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়।
.png)
ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন জানান, কাভার্ডভ্যানটিকে আটকের চেষ্টা চলছে। মরদেহ থানায় রাখা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!