[ দেশজুড়ে ]
বরিশালে লরিচাপায় গৃহবধূ নিহত, আহত ২
ঘটনাস্থলে জনতার ভিড়- ছবি: ডেইলি বাংলাদেশ
বরিশালের বাকেরগঞ্জের গোমা ফেরিঘাটে লরিচাপায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। আহতদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে গোমা ফেরিঘাটের দুধল প্রান্তে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর লরিচালক পালিয়ে গেলেও লরিটিকে আটক করেছে পুলিশ।
নিহত গৃহবধূর নাম কান্তা মনি (২৪)। আহত হয়েছেন তার স্বামী বিধান মন্ডল (৩৫) এবং কান্তার মা মমতা (৫৫)। নিহত কান্তা পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের বাসিন্দা।
.png)
বাকেরগঞ্জ থানার এসআই আবদুল হাই জানান, আহত বিধান মন্ডল তার স্ত্রী কান্তা ও শাশুড়ি মমতাকে নিয়ে ঢাকায় ফিরছিলেন। বাকেরগঞ্জের দুধলের গোমা ফেরিঘাট থেকে দুপুর সোয়া ১টার দিকে তারা ফেরিতে উঠছিলেন। গ্যাংওয়ে অতিক্রমের সময় ফেরি থেকে একটি লরি তীরে উঠছিল।
এসময় ঐ লরিতে চাপা পড়ে ঘটনাস্থলেই কান্তা নিহত হন এবং তার স্বামী ও মায়ের পা ভেঙে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!