নিহত রফিকুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেল বাড়ি গ্রামের মৃত বাছের উদ্দিনের ছেলে। বর্তমানে ধনিয়াপাড়ায় এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা তার ভগ্নিপতি খোরশেদ আলম জানান, গতরাতে ফ্যাক্টরি থেকে ট্রাকে কার্টুন লোড করে বেরিয়ে আসার সময় সামনের রাস্তায় একটি কাভার্ডভ্যান পিছনে ব্যাক করার সময় ধাক্কা লেগে চাকার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।