ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তালায় ট্রাকের ধাক্কায় বাইকচালক নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ২৬ অক্টোবর ২০২৩
তালায় ট্রাকের ধাক্কায় বাইকচালক নিহত
ফাইল ফটো

সাতক্ষীরার তালায় ট্রাকের ধাক্কায় মেহেদী রেজা (৩০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার সুভাষিণী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শেখ মেহেদী রেজা দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মেহেদী বাড়ি থেকে মোটরসাইকেলযোগে খুলনায় যাচ্ছিলেন। পথিমধ্যে সুভাষিণী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিকে আসা একটি ট্রাক তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়েন। পরে ঘটনাস্থলেই তিনি মারা যান।

Advertisement

তালা থানার ওসি মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!