ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ প্রবাস জীবন ]

ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

প্রবাস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫০, ২৬ অক্টোবর ২০২৩
ইতালিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত
সানজিদ হাওলাদার- ফাইল ফটো

ইতালিতে সড়ক দুর্ঘটনায় সানজিদ হাওলাদার (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মাদারীপুরে নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।  

বুধবার রাতে ইতালির তারান্ত শহরে এ দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

নিহত সানজিদ হাওলাদার ধুরাইল ইউনিয়নের সাবেক মেম্বার লিটন হাওলাদরের ছেলে। তিনি সম্পর্কে তার ভাতিজা হন। 

Advertisement

ইতালিতে অবস্থানরত সানজিদ হাওলাদারের একই ইউনিয়নের যুবক সাইফুল ইসলাম বলেন, ২০২১ সালে ইতালিতে আসেন সানজিদ। বুধবার ইতালিতে কাগজপত্র করার জন্য অফিসিয়াল কাজে ফিঙ্গার প্রিন্ট দিতে নিজের বাসা থেকে বের হয়ে তিনি শহরের তারান্ত এলাকায় যান।

সেখানে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। সে সময় ঘটনাস্থলেই নিহত হন সানজিদ। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!