বৃহস্পতিবার দিবাগত রাতে তাকে বহন করা ব্যক্তিগত গাড়িটিকে ধাক্কা দেয় একটি ড্রাম ট্রাক। এতে আহত হন তিশা। গাড়ির পেছনের অংশ ভেঙে গেছে। শুক্রবার বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি ফেসবুকে পোস্ট করে এ তথ্য জানিয়েছেন তিনি।
তানজিন তিশা ছবির ক্যাপশনে লেখেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।
.png)
তিনি আরো বলেন, তারপরও আলহামদুলিল্লাহ! আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন। তাদের সবাইকে ধন্যবাদ।
ছোট পর্দার এই অভিনেত্রী গত মাসের শুরুতে জ্বরে আক্রান্ত হয়েছিলেন। বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাসপাতালে ভর্তি করা। পরে সুস্থ হয়ে বাসায় ফিরেন এই অভিনেত্রী। বর্তমানে টিভি নাটকের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।