ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৭, ৯ সেপ্টেম্বর ২০২৩
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজন হয়েছে। আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন।

বৃহস্পতিবার রাতে ঐ উপজেলার চুনারুঘাট-শায়েস্তাগঞ্জ সড়কের চানভাঙ্গা এলাকায় পিকআপ-সিএনজি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে আরো একজন নিহত হন। শুক্রবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়।

নিহত মইনুল ইসলাম রাব্বি চুনারুঘাট উপজেলার রাজার বাজার এলাকার বাসিন্দা।

Advertisement

স্থানীয়রা জানায়, শায়েস্তাগঞ্জ থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা চুনারুঘাট আসার পথে চানভাঙ্গা এলাকায় একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়।

চুনারুঘাট থানার ওসি মো. রাশেদুল হক জানান, পুলিশ লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!