নিহত লিটন চাঁদপুর জেলার কচুয়া থানার বাসিন্দা বলে জানা গেছে।
প্রত্যেক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে আমজাদের বাজার এলাকায় একটি পিকআপ গাড়ি অজ্ঞাতনামা অপর একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপটি ধুমড়ে মুচড়ে যায়। এ সময় পিকআপ চালক লিটন মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে পুলিশের একটি টিম স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে মিয়াবাজার হাইওয়ে থানার ওসি এসএম লোকমান হোসাইন জানান, দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করা হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।