[ দেশজুড়ে ]
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তি নিহত
ফাইল ফটো
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রেনের ধাক্কায় ৫০ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলার গুণবতী স্টেশন মাস্টার সুরেশ ক্ষত্রিয়ান।
বৃহস্পতিবার রাতে উপজেলার গুণবতী ইউনিয়নের পরিকোট রেলব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে গুণবতী স্টেশন মাস্টার জানান, পরিকোট রেলব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে ঢাকা থেকে চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেসের সঙ্গে অজ্ঞাত ব্যক্তির ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার ময়নাতদন্তের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
.png)
লাকসাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ মাসুদ আলম জানান, নিহতের পরিচয় শনাক্ত করতে রেলওয়ে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!