শুক্রবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রহিম ছাতিয়ান গ্রামের হাওড়াপাড়ার খবির উদ্দিন আমিনের ছেলে।
স্থানীয়রা জানায়, একটি মক্তবে কাজ করছিলেন রহিম। হঠাৎ রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি মারাত্মক আহত হন। তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথে মারা যান।
.png)
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন।