ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৬, ৩১ আগস্ট ২০২৩
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় স্কুলছাত্রী নিহত
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অটোরিকশায় কাভার্ডভ্যানের ধাক্কায় ইশরাত জাহান তানহা নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন অটোরিকশার আরো চারযাত্রী।

বৃহস্পতিবার সকালে উপজেলার আন্দিরপাড় এলাকায় মদনপুর-আড়াইহাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে আন্দিরপাড় এলাকায় যাত্রীবাহী অটোরিকশাকে একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক স্কুলছাত্রী নিহত হয়। আহত হন অটোরিকশার আরো চারযাত্রী।

Advertisement

কাঁচপুর হাইওয়ে থানা এসআই নওফেল বিন আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!