[ রাজধানী ]
রামপুরায় ট্রাকচাপায় যুবক নিহত
সংগৃহীত ছবি
রাজধানীর রামপুরায় ট্রাকচাপায় সাগর ইসলাম (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
বুধবার রাত পৌঁনে ১২টার দিকে রামপুরা টিভি সেন্টারের এক নম্বর গেইটের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা পাথরবাহী একটি লরি রামপুরা টিভি সেন্টারের সামনের ওভারব্রিজের এসে কয়েকটি থামানো রিকশার ওপর তুলে দেয়। এতে ঘটনাস্থলেই সাগর নামে এক রঙমিস্ত্রীর মৃত্যু হয়।
নিহত সাগর ঢাকার হাজারীবাগের বাসিন্দা। কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি।
.png)
রামপুরা থানার ওসি জানান, এই ঘটনায় লরিচালককে আটক ও গাড়ি জব্দ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমএস
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ট্রাকচাপা
লিংক সফলভাবে কপি হয়েছে!