ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ১২ আগস্ট ২০২৩
মায়ের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল মেয়ের
ছবি: ডেইলি বাংলাদেশ

বাজার থেকে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন জেসমিন তার মা মিনারা খাতুন ও জেসমিনের ছেলে মুবিন। এসময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ভ্যান থেকে ছিটকে পড়ে মিনারা ও তার কোলে থাকা মুবিন বেঁচে গেলেও তাদের চোখের সামনে ট্রাকের চাকায় পিষ্ট হয় ঘটনাস্থলেই মারা যান জেসমিন।

হৃদয় বিদারক এ ঘটনাটি ঘটেছে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালতলা নামক স্থানে। নিহতদের বাড়ি মিরপুর উপজেলার তালতলা গ্রামে।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক আবদুল্লাহ, জেসমিনের মা মিনারা এবং ছেলে মুবিন। পরে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

ঘটনার পর ট্রাকের চালক এবং হেলপার পালিয়ে গেলেও ট্রাকটিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, ট্রাকটিকে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!