ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫৪, ২৯ আগস্ট ২০২৩
ট্রাকচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর
ফাইল ফটো

বগুড়ায় আলাদা স্থানে ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে সদর ও দুপচাঁচিয়া উপজেলায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

নিহত মোস্তফা হায়দার জয়পুরহাটের আক্কেলপুরের পূর্নগোপীনাথপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। অপরদিকে, নিহত জাকারিয়া হোসেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মাহমুদপুর বারাইল গ্রামের রেজাউল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম ও দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।

Advertisement

জানা গেছে, বগুড়া সদরের নওদাপাড়ার টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে ঢাক-রংপুর মহাসড়কে সকাল ১০টার দিকে ট্রাকচাপায় নিহত হন মোস্তফা হায়দার। এ ঘটনায় ট্রাক জব্দ হলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। আর নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে, সকাল ৯টার দিকে জাকারিয়া তার কর্মস্থল কাহালুর জোগারপাড়া টাইলস মিলে যাওয়ার জন্য বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন। মোটরসাইকেলটি নিয়ে দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড পার হয়ে বার মাইল এলাকায় গার্ডেন ভিউয়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলে নিহত হন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ:  বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!