ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, শিক্ষক নিহত

নান্দাইল ও ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪৮, ২৯ আগস্ট ২০২৩
ময়মনসিংহে অটোরিকশায় বাসের ধাক্কা, শিক্ষক নিহত
ফাইল ছবি

ময়মনসিংহের নান্দাইলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম (৩৬) নামে এক শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে উপজেলার মুশল্লী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ফহেতপুর গ্রামের মৃত শাহাব উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদরাসার শিক্ষক ছিলেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল থানার এসআই মো. কামাল হোসেন। তিনি বলেন, সকালে কিশোরগঞ্জ থেকে এমকে সুপার নামের যাত্রীবাহী বাস ময়মনসিংহের দিকে যাচ্ছিল। নান্দাইলের মুশল্লী এলাকা পর্যন্ত আসতেই নান্দাইল চৌরাস্তা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী একটি যাত্রীবাহী অটোরিকশাকে বাসটি ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী সাইফুল ইসলাম মারা যান। এ সময় আহত হয় আনুমানিক ১৭ বছরের এক ছেলেসহ আরও দুইজন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এসআই কামাল হোসেন আরও বলেন, বাসটিকে জব্দ করা সম্ভব হলেও পালিয়েছেন চালক। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!