[ দেশজুড়ে ]
নান্দাইলে অটোরিকশার ধাক্কায় শিশু নিহত
ছবিতে শিশু মুসা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় দাদার সঙ্গে বাজারে গিয়ে অটোরিকশার ধাক্কায় মুসা নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ফকিরের বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু মুসা উপজেলার সিংরইল ইউনিয়নের মধ্যনগর গ্রামের আলম মিয়ার ছেলে।
জানা যায়, শিশু মুসা দাদা জিল্লু মিয়ার সঙ্গে সকালে স্থানীয় ফকিরের বাজারে যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ শিশুটি দাদার হাত ছেড়ে রাস্তায় চলে যায়। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। স্থানীয়রা মুসাকে উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়।
.png)
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্ছু মিয়া।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!