আটককৃত যুবক পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার গালাহার গ্রামের মৃত আ. ব্যাপারীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল উপজেলা পরিষদ সামনে গার্লস স্কুল ও হোটেলের সামনে মহাসড়কের ওপর চেকপোস্ট পরিচালনাকালে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২ হাজার ৭১০ ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে ধৃত আসামি মাদক কেনা-বেচার কথা স্বীকার করেন।
.png)
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, উক্ত আসামিকে নান্দাইল মডেল থানায় হস্তান্তর করেছে র্যাব। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।