জানা যায়, নান্দাইল দেওয়ানগঞ্জ আঞ্চলিক সড়কের পাশেই আ. খালেকের বাড়ি। তার ছেলের দোকান রাস্তায় পাশেই। তিনি সন্ধ্যার দিকে তার ছেলের দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হতে ধরেন। এমন সময় দেওয়ানগঞ্জ বাজারগামী একটি অটোরিকশা তাকে ধাক্কা দিলে পাকা রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন দ্রুত নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।
.png)