ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুর্ঘটনাকবলিত অটোরিকশায় মিলল গাঁজা-ফেনসিডিল

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৪, ১৪ জুন ২০২৩
দুর্ঘটনাকবলিত অটোরিকশায় মিলল গাঁজা-ফেনসিডিল
ছবি: ডেইলি বাংলাদেশ

ফেনীর দেবীপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্ঘটনাকবলিত অটোরিকশা থেকে এক কেজি গাঁজা এবং ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।

বুধবার বিকেলে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে দেবীপুর মা মনি পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মোস্তফা কামাল জানান, বিকেলে ঐ স্থান একটি অটোরিকশা দুর্ঘটনাকবলিত হয়। এটি পুলিশ হেফাজতে নেয়ার সময় ভেতরে থাকা বস্তার মধ্যে এক কেজি গাঁজা এবং ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়। অটোরিকশাটিতে কোনো রেজিস্ট্রেশন নম্বর ছিল না। দুর্ঘটনার পর এর চালক পালিয়ে যান। এ বিষয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: গাঁজা ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!