আটক মোহাম্মদ মিলন ভূঁইয়া (২৬) উপজেলার কাশিমপুর (হাজিবাড়ি) এলাকার মো. আবু সায়েদ ভূঁইয়ার ছেলে।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান খান শাওন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
.png)
মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাশিমপুর হাজি বাড়িতে টাস্কফোর্স কর্তৃক মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় মিলন ভূঁইয়াকে আটক করা হয়। পরে তার বসতঘর তল্লাশি করে সাড়ে ৪৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।