ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

জামালপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৭, ১৩ জুন ২০২৩
জামালপুরে ৩ মাদকসেবীর কারাদণ্ড
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের দেওয়ানগঞ্জে মাদক সেবন এবং বিক্রির দায়ে তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে দেওয়ানগঞ্জের উপজেলা নির্বাহী অফিসার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দেওয়ানগঞ্জ পৌরশহরের মাছ বাজারের সামনে থেকে বীর ভবসুর গ্রামের ইউনুস আলীর ছেলে মো. সোনা মিয়া (মিজান), কালিকাপুর জেলে পাড়ার সুরেন্দ্র চন্দ্র দাসের ছেলে বংক চন্দ্র দাস এবং চরভবসুর ঠোটাপাড়ার উসমান কেরানীর ছেলে ডাবলুকে মাদক সেবন ও বিক্রির দায়ে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার সেফা।

Advertisement

উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার সেফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!