মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালত এ রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বেলাল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
.png)
আসামি জাহিদ হাসান পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। জাহিদ হাসান বরিশালের উজিরপুরের পান্থনিয়াকাঠি গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।
আদালত সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১২ ফেব্রুয়ারি র্যাব গোপন সংবাদের ভিত্তিতে রামপুরা থানার বনশ্রীর ৬ নং রোডের বি ব্লকের একটি বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় র্যাব-৩ এর ওয়ারেন্ট অফিসার আবুল বাশার রামপুরা থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে ঐ বছরের ৩১ মে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা রামপুরা থানার উপ-পরিদর্শক শ্যামল চন্দ্র ধর। একই বছরের ২০ মে আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলার সময় ১৫ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।