ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফ্যানের কার্টনে মিলল-ইয়াবা-গাঁজা, গ্রেফতার মফিজ

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:৪২, ১৩ জুন ২০২৩
ফ্যানের কার্টনে মিলল-ইয়াবা-গাঁজা, গ্রেফতার মফিজ
গ্রেফতার মাদক ব্যবসায়ী মো. মফিজ

নোয়াখালীর কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ৩৩০ ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়।  

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম মো. মফিজ (৩০)। তিনি উপজেলার চরপাবর্তী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাঠানতলা গ্রামের মৃত শাহাজাহানের ছেলে।  

মঙ্গলবার দুপুরে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার চরপাবর্তী ইউনিয়নের পাঠানতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।  

Advertisement

এসব তথ্য নিশ্চিত করেন কোম্পানীগঞ্জ থানার এসআই পুষ্প বরণ চাকমা।

তিনি জানান, গতকাল সোমবার সন্ধ্যার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠানতলা গ্রামের মাদক ব্যবসায়ী মফিজের বাড়িতে অভিযান চালায় পুলিশ। ওই সময় তিনি একটি পরিত্যক্ত ঘরে মাতাল হয়ে ঘুমিয়ে ছিলেন। তাৎক্ষণিক ওই ঘরে তল্লাশি চালিয়ে একটি চার্জার ফ্যানের কার্টন থেকে ৩৩০ ইয়াবা ও ২শ’ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।    

এসআই আরও বলেন, আসামির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!