[ দেশজুড়ে ]
নান্দাইলে পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ময়মনসিংহের নান্দাইলে নরসুন্দা নদের পানিতে ডুবে দুই কিশোরের মৃত্যু হয়েছে। তারা হলো উপজেলার আচারগাঁও ইউপির ৯ নম্বর ওয়ার্ড গারুয়া গ্রামের নজরুল ইসলামের ছেলে কামরুল ও হরমুজ আলীর ছেলে সোহাগ। এ ঘটনায় অপর ৩ কিশোরকে দ্রুত নদ থেকে জীবিত উদ্ধার করে এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুরে নান্দাইলের নরসুন্দা নদে এ ঘটনা ঘটে।
জানা যায়, স্কুল ও স্থানীয় হাফিজিয়া মাদরাসায় পড়ুয়া ৫ কিশোর কলা গাছের ভেলা দিয়ে নদের পানিতে খেলা করছিল। এক পর্যায়ে নদে পাতা অবৈধ ভিম জালে কিশোররা আটকে তলিয়ে যায়। বিষয়টি নদের পাড়ে এলাকাবাসী বুঝতে পেরে দ্রুত নদে নেমে ৩ কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে নান্দাইল ফায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে প্রায় ২ ঘণ্টা উদ্ধার তৎপরতা চালিয়ে ২ কিশোরকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে।
.png)
নান্দাইল ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সাইদুল ইসলাম জানান, নান্দাইল ফায়ার সার্ভিস স্টেশনের ১২ সদস্যের উদ্ধারকারী একটি টিম নরসুন্দা নদ থেকে দুই কিশোরের লাশ উদ্ধার করে নান্দাইল মডেল থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!