ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নান্দাইলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৮, ২৪ জুন ২০২৩
নান্দাইলে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
দুর্ঘটনাকবলিত অটোরিকশা- ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় ট্রাকচাপায় আব্দুর রহমান শেখ (৭৭) নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন।

শনিবার দুপুর ২টার দিকে উপজেলার কুতুবপুর গ্রামে নান্দাইল-ত্রিশাল আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান ত্রিশাল উপজেলার বৈলর গ্রামের রবিউল্লাহ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুর রহমান অটোরিকশায় যাত্রী নিয়ে কানারামপুর বাসস্ট্যান্ডের দিকে আসছিলেন। পথে কুতুবপুর গ্রামে পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আব্দুর রহমান নিহত হন।

Advertisement

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, নান্দাইল ফায়ার সার্ভিসের একটি টিম লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!