ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় ট্রাকচাপায় অটোর ৩ যাত্রী নিহত

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ১৫ জুন ২০২৩
বগুড়ায় ট্রাকচাপায় অটোর ৩ যাত্রী নিহত
ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত। ছবি: সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন। হতাহতরা অটোর যাত্রী ছিলেন।

বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের হাজিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এসব তথ্য নিশ্চিত করেন শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের এসআই মো. ফরিদুজ্জামান।

Advertisement

নিহতরা হলেন উপজেলার হামছায়াপুর গ্রামের ৪ বছরের নূরে জান্নাত লুবা, গোলাম কবীর ও চায়না আক্তার। নিহত লুবা ছাড়া অন্যদের ঠিকানা এখন পর্যন্ত জানতে পারেনি হাইওয়ে পুলিশ।

আহতরা হলেন নিহত লুবার মা তানজিলা আক্তার, মোজাম্মেল হক, আসাদ ও অটোচালক রুবেল।

এসআই ফরিদুজ্জামান বলেন, হাজিপুর এলাকায় যাত্রীবাহী অটোকে পেছন থেকে চাপা দিয়ে পালিয়ে যায় দ্রুতগতির একটি ট্রাক। এতে অটোতে থাকা শিশু লুবা ও চায়না আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত পাঁচজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে গোলাম কবীরের মৃত্যু হয়। অন্য চারজন চিকিৎসাধীন।

তিনি আরো বলেন, অটোর পেছনে ধাক্কা দেওয়া ট্রাক শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!