এর আগে শনিবার সন্ধ্যায় পটুয়াখালী জেলার সদর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার শফিকুল ইসলাম শেরপুর জেলা সদরের নয়াপাড়া মোকসেদ পুরের মো. মিস্টার মিয়ার ছেলে।
রোববার র্যাব-৯ সদর দফতরের অধিনায়ক উইং কমান্ডার মো. মোমিনুল হক সংবাদ সম্মেলনে জানান, ৭ জুন ভোরে দুর্ঘটনার পর আহতাবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাকচালক মো. শফিকুল ইসলাম। তিনি পালিয়ে সিলেট থেকে পটুয়াখালী চলে যান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে পটুয়াখালী থেকে গ্রেফতার করা হয়।
.png)
প্রসঙ্গত, গত ৭ জুন সিলেট নগরীর আম্বরখানা থেকে প্রায় ৩০ জন নির্মাণ শ্রমিক নিয়ে একটি পিকআপ ভ্যান যাচ্ছিল ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায়। নাজির বাজারের কুতুবপুর এলাকায় যাওয়ার পর পিকআপ ভ্যানের সঙ্গে মুন্সীগঞ্জ থেকে আসা আলুবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১১ জন ও হাসপাতালে নেয়ার পর আরও ৪ জন মারা যান। এ ঘটনায় নিহত সায়েদ নূরের ছেলে সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়ার ইজাজুল বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় একটি মামলা করেন। ওই মামলায় ট্রাক ও পিকআপ চালককে আসামি করা হয়। পিকআপচালক এখনো পলাতক রয়েছেন।