ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভালুকায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৩, ২৩ জুন ২০২৩
ভালুকায় ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত
ভালুকা মডেল থানা- ফাইল ফটো

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কে মেদুয়ারীর বাকসাটরা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- গাজীপুর জেলার সদর উপজেলার খাইরুল ইসলাম (২৮) এবং তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ওসি মো. কামাল হোসেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, খাইরুল ইসলাম ঘাটাইল এলাকার একটি মসজিদের খতিব ছিলেন। জুমার নামাজ পড়িয়ে ছেলে মোহাম্মদ বিন খায়েরকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন তিনি। বাকসাটরা এলাকায় পৌঁছলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান তারা। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

Advertisement

মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ওসি মো. কামাল হোসেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!