এর আগে, এদিন সকাল সাড়ে ৬টার দিকে ওই উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ২৫ বছরের পাপুল গাইবান্ধা সাদুল্লাপুরের বাসিন্দা। তার বাবার নাম সুরুজ মিয়া। তিনি সিরাজগঞ্জের বন্ধু ফাউন্ডেশন নামের একটি বেসরকারি এনজিওতে চাকরি করতেন।
.png)
এসব তথ্য নিশ্চিত করেন বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. আব্দুল ওয়াদুদ।
তিনি বলেন, পাপুল মোটরসাইকেলযোগে সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সাজাপুর ফটকি ব্রিজ এলাকায় ট্রাকচাপায় গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাইওয়ে পুলিশ কর্মকর্তা আব্দুল ওয়াদুদ আরও বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকচালক সুমন প্রামাণিককে আটক করা হয়েছে। তিনি বগুড়ার কাহালু উপজেলার বাসিন্দা। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নেয়া হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।