ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৪, ৩ জুন ২০২৩
মাগুরায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো

মাগুরায় ট্রাকচাপায় আব্দুল ওয়াদুদ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল ওয়াদুদ কুষ্টিয়া জেলার কৃত্তি নগরের রইস উদ্দিনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরা সদর থানার ওসি সেকেন্দার আলী।

Advertisement

মাগুরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. সোহাগউজ্জামান জানান, মাগুরা থেকে ঝিনাইদমুখী একটি ট্রাকের সঙ্গে একই দিকে থাকা আসা মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আব্দুল ওয়াদুদ। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিলে জরুরি বিভাগের  মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিনি আরো জানান, মরদেহ উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ট্রাকটি আটক করা হলেও পালিয়েছেন চালক। এ ব্যাপারে সদর থানার একটি অপমৃত্যুর মামলা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!