[ দেশজুড়ে ]
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের বন্দর দুই নম্বর গেট এলাকায় বাসচাপায় মো. কামাল উদ্দিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন নগরের দক্ষিণ পতেঙ্গার মাইজপাড়া এলাকার আবদুল মালেকের ছেলে।
বন্দর পুলিশ ফাঁড়ির এসআই কিশোর মজুমদার বলেন, বাসচাপায় ঘটনাস্থলেই ঐ মোটরসাইকেল আরোহী নিহত হন। ১০ নম্বর রুটের একটি বাস এ দুর্ঘটনা ঘটায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!