নিহতরা হলেন বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামের তছলিমের ছেলে মফিজুর রহমান ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
বাগাতিপাড়া মডেল থানার ওসি সফিউল আযম খান জানান, দুপুর আড়াইটার দিকে মফিজুর রহমান শ্বশুরবাড়ি মাড়িয়া গ্রাম থেকে তার স্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে নিজ বাড়ি বাগাতিপাড়া উপজেলার জামনগর পশ্চিমপাড়া গ্রামে ফিরছিলেন। পথে লোকমানপুর রেল স্টেশন এলাকার অদূরে দোডাঙ্গি রেল ক্রসিং অতিক্রম করার সময় রাজশাহীগামী আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীর মৃত্যু হয়।
.png)
তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি ঈশ্বরদী রেলওয়ে থানাকে অবহিত করার পর তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন।