[ দেশজুড়ে ]
বগুড়ায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল- ছবি: ডেইলি বাংলাদেশ
বগুড়ার শাজাহানপুর উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় ইয়াছিল আলী (৬২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সোমবার সকালে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের সাজাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াছিন আলী বগুড়া সদরের খামারকান্দি গ্রামের বাসিন্দা।
বগুড়ার শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন সরকার বলেন, মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!