ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০:৫৭, ৫ মে ২০২৩
গোপালগ‌ঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফাইল ফটো

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কের কা‌শিয়ানী উপ‌জেলার ঘোনাপাড়া, ফুকরা ও মুকসুদপুর উপজেলার রিশাতলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আবুল হো‌সেন মোল্লা, আজিজুল কারী ও র‌ফিকুল ইসলাম রা‌সেল। আবুল হো‌সেন মোল্লার বাড়ি একই উপ‌জেলার রাতইল গ্রা‌মে, আজিজুল কারী ফরিদপুর জেলার সালথা উপজেলার চরবাংরাইল গ্রামের বাসিন্দা এবং রা‌সেল খুলনা মহানগীর খা‌লিশপুর প্লা‌টিনাম জুট‌মিল শ্রমিক ক‌লোনির আব্দুর রহমা‌নের ছে‌লে।  
 
কা‌শিয়ানীর ঘোনাপাড়া হাইও‌য়ে থানার প‌রিদর্শক মো. শ‌রিফুল ইসলাম জা‌নান, বৃহস্প‌তিবার রাত সা‌ড়ে ৮টার দি‌কে ঢাকা-খুলনা মহাসড়‌কের ঘোনাপাড়া এলাকায় বা‌সচাপায় নিহত হন বৃদ্ধ আবুল হো‌সেন মোল্লা। এ ঘটনায়  বাসটি আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মুকসুদপুর থানার প‌রিদর্শক (তদন্ত) খন্দকার আমিনুর রহমান জানান, সন্ধ‌্যা ৭টার দি‌কে রিশাতলা এলাকায় ইমাদ পরিবহনের একটি বাস নসিমনকে ধাক্কা দেয়। এতে নসিমন চালক আজিজুল কারী ও যাত্রীরা গুরুতর আহত হন। প‌রে স্থানীয়রা তা‌দের‌ উদ্ধার করে মুকসুদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নি‌লে আজিজুল কারীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত যাত্রী রফিক মিয়ার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজে পাঠা‌নো হয়েছে।  

Advertisement

অপরদিকে, সকা‌লে ঢাকা-খুলনা মহাসড়‌কের কা‌শিয়ানী উপ‌জেলার ফুকরা এলাকায় মোটরসাই‌কেল নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে র‌ফিকুল ইসলাম রা‌সেল না‌মে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হন আরো একজন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!