[ দেশজুড়ে ]
ট্রাকচাপায় প্রাণ গেল দোকানে বসে থাকা ব্যবসায়ীর
ছবি: ডেইলি বাংলাদেশ
খুলনার রূপসায় ট্রাকচাপায় অশোক রায় নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার আলাইপুর বাজারে এ ঘটনা ঘটে। তিনি পিঠাভোগ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, আলাইপুর থেকে আসা একটি মালবাহী ট্রাক ব্রিজের ওপর উঠার চেষ্টা করছিল। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে পেছনের দিকে চলে এসে একটি ফল ও মুদি দোকানে ঢুকে যায়। এতে দোকান দুটি গুড়িয়ে যায়। ফল ব্যবসায়ী স্বপন পাল দৌড়ে সরে গেলেও মুদি দোকানি অশোক রায় ট্রাকের নিচে চাপা পড়ে।
এসময় পার্শ্ববর্তী ব্যবসায়ী ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় অশোককে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাকটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে।
.png)
রূপসা থানার ওসি মোহাম্মদ শাহিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!