[ দেশজুড়ে ]
কক্সবাজারে পাহাড় ধসে প্রাণ গেল ২ শিশুর
ফাইল ফটো
কক্সবাজারে চকরিয়া উপজেলার বরইতলীতে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা একই পরিবারের সদস্য।
সোমবার দুপুরে চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে মৃত দুই শিশুর পরিচয় জানা যায়নি।
পাহাড় ধসে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান।
.png)
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে বন্যার কবলে পড়েছে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার বেশ কিছু এলাকা। সোমবার সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, দুয়েকটি ইউনিয়ন ছাড়া সব ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে গবাদিপশু, বিভিন্ন ধরনের সবজি ক্ষেত, রাস্তা-ঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!