[ দেশজুড়ে ]
চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ১
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের আকবারশাহ এলাকায় পাহাড় ধসে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো তিনজন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার বিকেলে আকবরশাহ হাউজিংয়ের বেলতলি ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খোকা বলে জানা গেছে।
আকবরশাহ থানার ওসি ওয়ালী উদ্দিন আকবর বলেন, পাহাড় কেটে রাস্তা করার সময় শ্রমিকদের ওপর পাহাড় ধসে পড়ে। পরে আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি তিনজন হাসপাতালে চিকিৎসাধীন।
.png)
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা এনামুল হক বলেন, পাহাড় ধসের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত অবস্থায় আরো তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!