ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ পার্বত্য চট্টগ্রাম ]

সাজেকে পাহাড় ধসের ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু 

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ০০:১৮, ৬ অক্টোবর ২০২২
সাজেকে পাহাড় ধসের ১০ ঘণ্টা পর যান চলাচল শুরু 
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-খাগড়াছড়ি সড়কে পাহাড় ধসের কারণে দীর্ঘ ১০ ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে সাজেক-খাগড়াছড়ি সড়কের নন্দরাম এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।

সেনাবাহিনীর ২০ ইসিবি পাহাড় ধসের মাটি দ্রুত সরিয়ে রাস্তা যানবাহন চলাচলের উপযোগী করলে দুপুর ২টা থেকে যানবাহন চলাচল শুরু হয়।

Advertisement

স্থানীরা জানান, মঙ্গলবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতের কারণে সাজেক-খাগড়াছড়ি সড়কের নন্দরাম নামক এলাকায় সড়কের উপর পাহাড়ের একটি অংশের মাটি পড়ে। এতে ঐ রুটের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

সেনাবাহিনীর সদস্যরা সকাল থেকে মাটি সরানোর কাজ শুরু করেন।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

অপরদিকে সড়ক যোগাযোগ প্রায় দশ ঘণ্টা বন্ধ থাকায় বিপাকে পড়েন পর্যটকরা। সাজেকগামী এবং সাজেক থেকে খাগড়াছড়িগামী প্রায় পাঁচশতাধিক পর্যটকবাহী গাড়ি আটকা পড়ায় ভোগান্তিতে পড়েছিলেন পর্যটকরা। অবশেষে যান চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মধ্যে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!