ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নাটোরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৪৬, ৩১ আগস্ট ২০২৩
নাটোরে কাভার্ডভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহত
ফাইল ছবি

নাটোরের সিংড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

জানা গেছে, সকালে বগুড়া-নাটোর মহাসড়কে জামতলী বাস টার্মিনাল এলাকায় ভোগা নামক স্থানে একটি অজ্ঞাত কাভার্ডভ্যান মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তার কাছে থাকা আইডি কার্ড অনুযায়ী তিনি একজন পুলিশ সদস্য বলে শনাক্ত করেন। তার নাম আব্দুর রহমান।

পরবর্তীতে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের টিম চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

Advertisement

সিংড়া থানার ওসি মিজানুর রহমান বলেন, নিহত মোটরসাইকেল আরোহী রাজশাহী পবা থানায় হাইওয়েতে কর্মরত ছিলেন এবং তার বাড়ি বগুড়ায়।

  

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত পুলিশ
লিংক সফলভাবে কপি হয়েছে!