ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মিশরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, ৪ পুলিশ সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:১০, ৩১ জুলাই ২০২৩
মিশরে নিরাপত্তা দপ্তরে গোলাগুলি, ৪ পুলিশ সদস্য নিহত
ছবি: সংগৃহীত

উত্তর-পূর্ব আফ্রিকার দেশ মিশরের সিনাই উপদ্বীপে অত্যন্ত সুরক্ষিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে পুলিশের চার সদস্য নিহত হয়েছে।

রোববার (৩০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)

সদরদপ্তরটিতে দায়িত্বরত নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এপি জানায়, উত্তর সিনাই প্রদেশের রাজধানী শহর আল-আরিশে অবস্থিত জাতীয় নিরাপত্তা সদরদপ্তরে গোলাগুলিতে চারজন নিহতের পাশাপাশি অন্তত ২১ জন আহত হয়েছে।

Advertisement

হতাহতদের একটি তালিকা প্রকাশ করা হয়েছে। ওই তালিকার তথ্য অনুযায়ী, হতাহতদের কেউ কেউ গুলিবিদ্ধ হয়েছেন এবং অন্যরা স্থাপনার ভেতরে ছোড়া কাঁদানে গ্যাসের কারণে শ্বাসকষ্টে আক্রান্ত হন। আহতদের মধ্যে পুলিশের আটজন কর্মকর্তা রয়েছেন।

তবে ঠিক কারণে অত্যন্ত সুরক্ষিত একটি নিরাপত্তা স্থাপনার ভেতরে গোলাগুলির ঘটনা ঘটলো তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া বিষয়টি নিয়ে মিশরের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাব কোনো মন্তব্য করা হয়নি।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!